১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

র‌্যাবের ভাষ্য, তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 03:11 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

সাতক্ষীরায় তিনটি তিনটি দেশি-বিদেশি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুল ইসলাম সাতক্ষীরা ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন বলেন, “চৌবাড়িয়া এলাকায় এক অস্ত্রধারী অবস্থান করছে গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। 

“এ সময় তল্লাশি চালিয়ে আরিফুলের কাছে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”

র‍্যাবের এ কর্মকর্তা বলছেন, গ্রেপ্তার আরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে এবং উদ্ধার করা অস্ত্র-গুলি সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র, মাদক ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।