নড়াইলে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লোহাগড়া উপজেলার চর আড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চর আড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন জানান।
নিহত আয়েশা খানম (২) ওই গ্রামের ওহিদ শেখের মেয়ে।
স্বজনরা বলেন, আয়েশা তার বাবা-মায়ের সঙ্গে একই গ্রামের নানা মবজেল শেখ ওরফে মন্নু শেখের বাড়িতে বেড়াতে আসে। বিকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়।
বেশ কিছু সময় পর পরিবারের লোকজন পুকুরে আয়েশাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, রাতে এশার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
