Published : 03 Jun 2026, 09:44 PM
বগুড়ার গাবতলী উপজেলায় নদীতে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুখদহ নদীতে এ ঘটনা ঘটে বলে গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান।
নিহত মেহেদী হাসান (১৪) গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুপুরে নদীতে গোসল করতে নেমে মেহেদী পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ওসি রাকিব হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।