১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 11:44 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে সোমেশ্বরী নদীর উপজেলার তেরীবাজার-শিবগঞ্জ ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান।

নিহত আশিক মিয়া (২৭) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে।

স্বজনরা জানান, আশিক মিয়া সোমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় ভাই ওমর ফারুকের শিবগঞ্জের  বাসায় বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে ভাতিজা শ্রাবণকে সঙ্গে নিয়ে তিনি সোমেশ্বরী নদীর তেরীবাজার ঘাটে গোসল করতে নামেন। 

একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হন তিনি। তখন স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল পৌনে ৫টায় নদীর প্রায় ৩০ ফুট গভীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি শাকের আহমেদ বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।