২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাসনাত ঠেকাতে দেবিদ্বারে ট্রাকের প্রচারে বিএনপি নেতারা

শুক্রবার সকাল থেকে তারা ট্রাক প্রতীকের পক্ষে প্রচার শুরু করেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 06:40 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

কুমিল্লা-৪ আসনে ধানের শীষ হারানো বিএনপি নেতাকর্মীরা এখন গণঅধিকার পরিষদের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন।  

বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন অবৈধ হওয়ার পর পরই বিএনপি স্থানীয় নেতাকর্মীদের ট্রাক প্রতীকে প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে মাঠে নামার নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে তারা ট্রাক প্রতীকের পক্ষে প্রচার শুরু করেন।    

এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীর ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে লড়ছেন। এখন এখানে ট্রাক প্রতীকে প্রার্থীই তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বলে সাধারণ ভোটারদের ধারণা। 

সকাল থেকে দেবিদ্বারে ভানী ইউনিয়নের তেবাড়িয়ায় গণসংযোগ করেন হাসনাত আবদুল্লাহ এবং গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়ায় প্রচারণা করেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এফ এম তারেক মুন্সী।  

শাপলা কলির প্রচারে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমার সঙ্গে কোনো চাঁদাবা-ধান্দাবাজ নাই। তাই আমার কোনো দোষ নাই। এখন নতুন একটি দোষ হয়েছে, একবার পাশ করলে নাকি ২০ বছর আর সরানো যাবে না। এটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, সেক্ষেত্রে জোর করে সরাতে হবে কেন।”

এদিকে মাশিকারা এলাকায় গণসংযোগে গিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন বলেন, “বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। যদি তারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন তাহলে আমিই বিজয়ী হব।

“১২ তারিখ ভোটের মাঠেই প্রমাণ হবে কে যোগ্য, কে অযোগ্য। আমি প্রচারে মানুষের ভাল সাড়া পাচ্ছি।” 

আরও পড়ুন:

কুমিল্লা-৪: ধানের শীষ নেই, হতাশ বিএনপিকর্মীরা চড়ছেন ট্রাকে