১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২০ মে ওই কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা আত্মীয়ের বাড়িতে গেলে ঘটনাটি ঘটে বলে জানায় র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 05:22 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার ধোপাাগাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেপ্তার ২০ বছর বয়সি মো. রবিন উপজেলার বিনসাড়া এলাকার মানিকের ছেলে। 

শুক্রবার র‌্যাব-১২ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মে নিকট আত্মীয় মারা গেলে সন্ধ্যায় ওই মানসিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে তার মা আত্মীয়ের বাড়িতে যান। রাতে ফিরে এসে স্বজনদের কাছে জানতে পারেন, রবিন তার মেয়েকে ধর্ষণ করেছে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। ছায়া তদন্ত চলাকালে রবিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকে তাড়াশ থানার হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।