১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বিদ্যুতের খুঁটির নিচে লাশের পাশে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল।

গাজীপুরে ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 06:10 PM

Updated : 20 Oct 2023, 06:10 PM

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটির নীচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।

বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম।

এলাকাবাসী জানান, নিহত মো. হৃদয় (২৮) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

স্থানীয় জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে তিনি পাশের ক্ষেতে কৃষিকাজ করছিলেন। এ সময় সড়কটি দিয়ে যাওয়া কয়েকটি শিশুর চিৎকার শুনে তিনি দৌড়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন।

তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটির নিচে লাশের পাশে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল।

ওসি এএফএম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মারা গেছেন। তার সহযোগীরা মালামাল নিয়ে পালিয়ে গেলেও তার মরদেহ ফেলে রেখে গেছে। 

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]