১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষক হাসপাতালে

আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে কৃষক হাসপাতালে
কৃষক চাঁনমল মিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

শেরপুরের শ্রীবরদী সীমান্তে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে কৃষক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার ঝুলগাঁও গ্রামের আরিংয়ের ঘোচা এলাকায় গরু চড়াতে গিয়ে তিনি বন্য হাতির আক্রমণের মুখে পড়েন বলে জানান ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।

আহত কৃষক মো. চাঁনমল মিয়া (৬২) ঝুলগাঁও গ্রামের প্রয়াত টুনা শেখের ছেলে।  

তাকে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চাঁনমলের পরিবারের বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, “ওই কৃষক মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। তখন খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা একটি হাতি তাকে আক্রমণ করে।

“তাৎক্ষণিকভাবে বনবিভাগের পক্ষ থেকে আহত কৃষককে সহযোগিতা করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বন বিভাগের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।”