Published : 28 Jan 2024, 03:50 PM
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সড়কে নছিমন উল্টে চালকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর উপজেলা শহরের হলবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান।
নিহত বাদশা মিয়া উপজেলার কিসমতপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে ওসি জিয়াউর রহমান, গভীর রাতে বাদশা তার নছিমন নিয়ে ভবানীপুর থেকে শ্বশুর বাড়ি শ্রীফলতলা যাচ্ছিলেন। পথে হরিণাকুন্ডু পৌরসভার হলবাজারের ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে নছিমনটি রাস্তার উল্টে যায়।
তিনি বলেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে রাস্তার পাশে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।