যশোরে তেলের ট্যাংক ঝালাইয়ের সময় বিস্ফোরণ, শ্রমিকের মৃত্যু
সোমবার বিকালে যশোরের রাজারহাটে সাহাবুদ্দিন পেইন্টিং ওয়েল্ডিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
যশোরে জ্বালানি তেল পরিবহনের জন্য নির্মিত ট্যাংক ট্রাকে বসানোর সময় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে যশোরের রাজারহাটে সাহাবুদ্দিন পেইন্টিং ওয়েল্ডিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে বলে জানান কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী ।
নিহত শ্রমিকের নাম নয়ন হোসেন (৩৫)। তিনি ওই ওয়ার্কশপে ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করতেন। নয়ন যশোর শহরের নাজির শংকরপুরের আব্দুস সালামের ছেলে।
এসআই সফিকুল আলম চৌধুরী জানান, জ্বালানি তেল পরিবহনের ট্যাংকটি ট্রাকে স্থাপনের কাজ করছিলেন নয়ন। ট্যাংকের এক পাশে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে মারাত্মক আহত হন তিনি। সহকর্মীরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই নয়ন হোসেনের মৃত্যু হয়েছিল।
