০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় শেষ হল শিশু সাংবাদিকতার ৩ দিনের কর্মশালা

এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ২০ শিশু-কিশোর অংশ নেয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 09:02 PM

Updated : 09 Dec 2023, 09:02 PM

গাইবান্ধায় তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে।

শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া শিশু-কিশোরদের স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে সনদ দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ছিলেন প্রথম আলোর গাইবান্ধা  প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, বইঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান।

গত বৃহস্পতিবার সকালে একই মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।

তিনদিনের কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আফরিন মিম, ইউনিসেফের চন্দন কুমার লাহিড়ী ও নাজনিন পাপ্পু। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি ২০ জন অংশ নেয়।

আরও পড়ুন:

পুরানো খবর:

গাইবান্ধায় হ্যালোর শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু