১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গরু নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বজ্রপাতে

“গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

গরু নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বজ্রপাতে
ফাইল ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 06:50 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

নেত্রকোণার বারহাট্টায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে এক কৃষকের প্রাণ গেছে। 

রোববার বিকালে বারহাট্টা ইউনিয়নের বড়গাও গ্রামে এ ঘটনা ঘটে বলে বারহাট্রা থানার ওসি চম্পক দাস জানান। 

নিহত ৩৫ বছর বয়সী জাহাঙ্গীর তালুকদার বড়গাও গ্রামের আব্দুর রাশিদ তালুকদারের ছেলে। 

ওসি চম্পক বলেন, “বাড়ির পেছন দিকের ফসলি ফাঁকা মাঠে ঘাস খাওয়ানোর জন্যে গরু চড়িয়েছিলেন জাহাঙ্গীর। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

“তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।”