নড়াইলে বজ্রপাতে কৃষক ও জেলে নিহত
লোহাগড়া উপজেলার শালনগর ও মতিনগরে এ ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে কৃষক ও জেলে নিহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার শালনগর ও মতিনগরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শালনগর গ্রামের মতি খানের ছেলে মো. টিটুল খান (৪০) এবং মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে বাবুল বিশ্বাস (৪০)।
শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, টিটুল খান বাড়ির অদূরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে বাবুল বিশ্বাস মতিনগর বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফেরদৌউস শরীফ বলেন, হাসপাতালে আনার আগেই বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে।
