১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় গান, নৃত্য ও আবৃত্তিতে ‘বর্ষা-বন্দনা’

এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠী ও ‘ঋদ্ধ সৃজন’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

বগুড়ায় বর্ষা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘শ্রাবণের গগনের গায়’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকালে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা ক’জন’ শিল্পীগোষ্ঠী ও ‘ঋদ্ধ সৃজন’।

শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। আবৃত্তি করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ। 

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের বর্ষার গান ও কবিতার সঙ্গে একক ও দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে এবং তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক সাধন কুমার দেবনাথ, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেবনাথ। 

এ ছাড়া সংগঠনের সদস্য অদিতি সিনহা, সুমনা ইয়াসমিন সোমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত তিন কৃতী নৃত্যশিল্পী অঙ্কিতা রায়, নওশীন ছাইয়ারা নুহা ও আবৃত্তি শিল্পী সঞ্চিতা রায়কে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।