১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বরিশালে পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

এ ঘটনায় আহত একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

বরিশালের গৌরনদী উপজেলায় পানের বরজে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলারা ভীমের পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন। 

নিহতরা হলেন- ওই এলাকার আবু তালেব হাওলাদারের ছেলে আব্দুল আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

আহত গোপাল সরকার (৪০) গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী মডেল থানার এসআই অলিউল্ল্যাহ বলেন, ভীমের পাড় এলাকায় ভিন্ন ভিন্ন পানের বরজে কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরে বৃষ্টি শুরু হলে আব্দুল আলিম পানের বরজের পাশে ছাউনিতে আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।