১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে মিডওয়াইফের মৃত্যু

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 08:27 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মিডওয়াইফের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান জানান। 

তিনি বলেন, মৃত ২২ বছর বয়সী তরুণী জেরিন সুলতানা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে রোববার দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

মিজানুর রহমান বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।