Published : 08 Jul 2024, 04:24 PM
তিন পার্বত্য জেলা থেকে ‘চীনে নারী পাচার’ বন্ধ ও পাচারকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন জুম্ম সমাজের আয়োজনে সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বক্তাদের অভিযোগ, পাহাড়ি নারীদের সরলতার সুযোগ নিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে চীনে পাচার করা হচ্ছে। সেখানে তাদের নিয়ে নানাভাবে নির্যাতন ও নিপীড়ন করা হয়। নির্যাতনের শিকার হয়ে অনেকে দেশে ফিরে এসেছেন।
নারী পাচার রোধে দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং এ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এনজিও কর্মী শেফালিকা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিনা চাকমা, অনিমেষ চাকমা রিংকু এবং আইনজীবী সুপাল চাকমা বক্তব্য দেন।
সম্প্রতি আলাদা ঘটনায় খাগড়াছড়ি ও রাঙামাটির থেকে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া পাঁচ কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ।
এসব ঘটনায় আলাদা মামলায় ঢাকায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন:
‘চীনে নারী পাচার’: ঢাকায় গ্রেপ্তার তিনজন কারাগারে
প্রলোভন দেখিয়ে পাহাড়ি নারীদের 'বিদেশে পাচারের' অভিযোগ মানববন্ধনে