১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন গ্রামবাসী।

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন
শরীয়তপুরে কৃষি জমিতে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

শরীয়তপুরের সদর উপজেলায় জোর করে কৃষি জমিতে মাছের ঘের এবং কীটনাশন দিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার দুই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাটনীগাঁও গ্রামের বাসিন্দা ও ভুক্তভুগীর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন তারা। 

মানববন্ধনে বক্তারা জানান, জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার ও আজিজুল অস্ত্রসহ লোকজন নিয়ে এসে বাড়িঘরে হানা দেয় এবং ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছেন না। তারা কৃষি জমি জোর করে কেটে ফেলেছে। 

বক্তারা আরও জানান, রোকন সরদারের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে পাটানীগাঁও গ্রামের কৃষকরা। 

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ফসলি জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।”

এদিকে পুলিশ জানায়, জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে যুবদল নেতা রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।