১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

চক দৌলতপুর মণ্ডলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
thunder-1000

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 08:41 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার বিকালে উপজেলার চক দৌলতপুর মণ্ডলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান।

নিহত অন্তর আলী (২২) ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, অন্তর আলী বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।