২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

লাভলু ফকিরের দুই সন্তান। একসঙ্গে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নওগাঁয় খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 02:57 PM

Updated : 21 Jun 2023, 03:04 PM

নওগাঁর রাণীনগরে বাড়ির সামনে উঠানে খেলার সময় বজ্রপাতে মারা গেছে সহোদর দুই শিশু।

বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

নিহত শামিউল আলম (১০) ও রিফাত হোসেন (৩) ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

প্রতিবেশি আলমগীর হোসেন বলেন, বেলা পৌনে ১২টার দিকে বৃষ্টিতে বাড়ির উঠানে শামিউল ও রিফাত খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের দুই জনই সন্তান। একসঙ্গে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, “খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।”

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”