১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে ‘মুখোশধারীর’ আগুন

পুলিশ জানায়, অগ্নিসংযোগের সময় চালক ও হেলপার ভয়ে ট্রাক থেকে নেমে পালিয়ে যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 01:54 PM

Updated : 06 Jan 2024, 02:04 PM

 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে।   

শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার নলকা এলাকায় এ ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ জানান। 

ওসি বলেন, “সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ক্রটি দেখা দেয়। চালক ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করালে ৬ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি এসে চালক ও হেলপারকে ভয়ভীতি দেখিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

এ সময় চালক ও হেলপার ভয়ে ট্রাক থেকে নেমে পালিয়ে যায় বলে জানান তিনি। 

এ পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।