Published : 13 Jun 2026, 08:16 PM
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান।
নিহত মহসিন আলী (৫২) উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমুহনী এলাকার মৃত আমদ আলী মোল্লার ছেলে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি সংলগ্ন একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।