২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আটক

তিনি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 12:37 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে তাকে শহরের নিজ বাসা থেকে আটক করা হয় বলে সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান। 

জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন।

তিনি কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি কামাল হোসেন বলেন, “আওয়ামী লীগ নেত্রী ও সাবেক পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করা হয়েছে। তাকে এখনও আদালতে পাঠানো হয়নি।”

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।