১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত

দক্ষিণ হারিনা গ্রামে এই ঘটনাটি ঘটে বলে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 11:51 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আম গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই ঘটনাটি ঘটে বলে পাগলা থানার ওসি আমিনুল ইসলাম জানান।  

নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাহিন ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বাড়ির পাশের আম গাছে ওঠে। এ সময় তার চাচাতো ভাই ফাহিম নিচে ছিল। পতাকা টাঙানোর বাঁশটি একপাশে হেলে বিদ্যুতের তার স্পর্শ করে। এতে মাহিন বিদ্যুতায়িত হয়। 

তখন নিচে থাকা ফাহিমের ডাক চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন ছুটে আসে। তারা মাহিনকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। 

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।