১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৩

বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস তার সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 02:20 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ এ সময় আহত হয়েছেন আরও তিনযাত্রী।

রোববার সকালে বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শরণখোলা থানার ওসি রোকেয়া খানম। 

নিহত আবু হানিফ ব্যাপারী (৬৪) উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা ও নুরুল ব্যাপারীর ছেলে।

ওসি রোকেয়া খানম বলেন, সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস তার সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যানে থাকা চার যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক ভ্যানযাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।