১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মধুমতি নদীতে গোসলে নেমে তলিয়ে গেল কিশোরী, চলছে তল্লাশি

“এক পর্যায়ে নানি দেখতে পান, নদীর অনেক দূরে সীমার হাত দেখা যাচ্ছে।”

বিডিনিউজ২৪

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 02:17 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

নড়াইলের লোহাগড়া উপজেলায় নানির সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নেমে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছেন। 

লিখোঁজের ১৮ ঘল্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ওই কিশোরীর। তার সন্ধানে সোমবার সকাল থেকে তল্লাশি করেছে খুলনা থেকে আসা ডুবুরিদল।

রোববার বেলা ৩টার দিকে কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানিয়েছেন। 

তিনি বলেন, “খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিখোঁজ সীমার সন্ধা মেলেনি; তাকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।”

নিখোঁজ ১৪ বছর বয়সী সীমা খানম ঘটনাস্থলের পাশের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে।

স্বজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, সীমা ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি নুরজাহান বেগমের সঙ্গে থাকতো। রোববার বেলা ৩টার দিকে ওই এলাকার মধুমতী নদীতে গোসল করতে নামে সে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। 

পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও সীমার কোনো সন্ধান মেলেনি। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লোহাগড়া উপজেলার ১০ কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) শেখ শাহা আলম বলেন, “সীমা মধুমতি নদীতে নানি নূর জাহানের সঙ্গে গোসল করতে যান। এক পর্যায়ে নানি দেখতে পান, নদীর অনেক দূরে সীমার হাত দেখা যাচ্ছে। 

“এ সময় তিনি আশেপাশের লোকজনকে খবর দেয়, তারা গিয়ে অনেক খোঁজাখুজি করলেও সীমার সন্ধান মেলেনি।”