২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নওগাঁর তিলনা ইউপি উপনির্বাচনে নৌকার বিজয়

৬১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

নওগাঁর তিলনা ইউপি উপনির্বাচনে নৌকার বিজয়

নওগাঁর তিলনা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 09:51 PM

Updated : 17 Jul 2023, 09:51 PM

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন। 

সোমবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কায় ৬ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার কবির বিদ্যুৎ আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৮২ ভোট। 

নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রায়হান কবির পেয়েছেন ১২ ভোট এবং মোটরসাইকেল প্রতীকে খাদিজা বেগম পেয়েছেন ১৫ ভোট। 

নির্বাচনে নয়টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৩০২ জন ভোটারের মধ্যে ৬১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম।