ফেনীতে ধর্ষণ মামলায় পাঁচ যুবক গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ওই নারী ভিক্ষা করেন।
ফেনীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. সমির (২৭), মো. দেলোয়ার হোসেন (২২), মোহাম্মদ তারেক (১৯) ও সদর উপজেলার মোহাম্মদ রমজান আলী (১৯) এবং মোহাম্মদ বাবু (১৯)।
ওসি বলেন, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ওই নারী ভিক্ষা করেন। এ বি এম ব্রিক ফিল্ডের কয়েকজন শ্রমিক তাকে ধর্ষণ করেন।
“তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকরা পালিয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”
এ ঘটনায় সোমবার রাতে আটজনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:
