১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা হিসেবে লাখ টাকা পেল দিনাজপুরের আঁখি

ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত আঁখি ইশারা ভাষায় এত ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা হিসেবে লাখ টাকা পেল দিনাজপুরের আঁখি

জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে আঁখির হাতে চেক প্রদান করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 03:30 PM

Updated : 28 Jun 2023, 03:29 PM

কোরবানির ঈদ উপলক্ষে শুভেচ্ছা কার্ডে ছবি স্থান পাওয়ার পর এবার দিনাজপুরের বিশেষ চাহিদা সম্পন্ন আঁখিকে ঈদ শুভেচ্ছা হিসাবে এক লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থী আরিফা আক্তার আঁখির হাতে এই এক লাখ টাকার চেক প্রদান করেন। 

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদসহ আঁখির বাবা-মা উপস্থিত ছিলেন। 

ঈদ উপহার পেয়ে আবেগ-আপ্লুত আঁখি ইশারা ভাষায় এত ভালোবাসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করবে বলে জানায়। 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি নজরে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আঁখির মা শাহানাজ পারভীন বলেন- “প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে আঁখির আঁকা ছবি দেওয়ার পর আবার ঈদ উপহারের এক লাখ টাকা প্রদানে আমরা অনেক খুশি।” 

জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

আঁখির আঁকা দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানের ঈদগাঁ মিনার ও ঈদ জামাতের ছবি এবার কোরবানির ঈদ উপলক্ষে সরকার প্রধানের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে। 

আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি-টুপি পরা মানুষ। এর মধ্যে কোলাকুলি চলছে, কেউ আবার কোরবানির গরু নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

পুরানো খবর:

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ছবি, আপ্লুত আঁখি