১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ, দুদিন পর লাশ মিলল পুকুরে

“স্থানীয় লোকজন সখীপুর উপজেলা পরিষদের পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 01:00 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের পুকুর থেকে মেয়েটির মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানান।

নিহত ৮ বছর বয়সী সেঁজুতি রাণী সরকার সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে এবং স্থানীয় আদর্শ শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের পরিবারের বরাতে ওসি হেলাল উদ্দিন বলেন, “শনিবার বিকালে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

“সকালে স্থানীয় লোকজন সখীপুর উপজেলা পরিষদের পুকুরে সেঁজুতির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন।”

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।