১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নাটোরে ট্রাকচাপায় নিহত ২ যুবক

বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 01:23 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।

সোমবার ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানিয়েছেন।  

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি এলাকার মোতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা ও লালপুরের সাধুপাড়া এলাকার মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী।

আহত সাইফুল ইসলাম নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মাহাবুবুর বলেন, “নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে ছেড়ে আসা আম

বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

“এতে ঘটনাস্থলেই জীবন ও মুক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।