Published : 13 Aug 2026, 01:36 PM
গাজীপুর সাফারি পার্কে দুটি হাতির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় গাজীপুর সাফারি ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার মো. সায়োয়ার হোসেন গত ৭ অগাস্ট শ্রীপুর থানায় জিডি করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে পার্কের একটি হাতির মৃত্যু হয়। পরদিন শুক্রবার সকালে হাতিশালায় আহত রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তারেক রহমান বলেন, চলতি বছরের ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় ‘রাজু বাহাদুরের’ ওপর ‘জয়িতা’ নামে আরেকটি হাতি হামলা করে। এতে তার একটি পা ভেঙে যায়। পরে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়।
থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয় এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ৭ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
অপরদিকে গত ৬ অগাস্ট রাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ‘রাজা বাহাদুর’ নামে একটি হাতির মৃত্যু হয় বলে সাফারি পার্কের এ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
তারেক বলেন, “দুটি হাতির মৃত্যুর পর তাদের দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় অনুমতি নিয়ে পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটি চাপা দেওয়া হয়।”
গাজীপুর সাফারি পার্কে ‘জয়িতা’র আক্রমণে পা ভেঙেছে ‘রাজু বাহাদুরের’