১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদীকে গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ঢাকার বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্র-জনতার উদ্যোগে পৌর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি এবং আমিনুল ইসলাম বক্তব্য দেন। 

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে গুলির মত ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা।

রাজনৈতিক ভিন্নমত দমন নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এদিন জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়