১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে বর্জ্যের ভাগাড়ে নবজাতকের মরদেহ

“বাজারের ব‌্যাগটি খুলতেই দেখি লাল রঙের কাপড়ে মোড়ানো একটি বাচ্চা। এটি দেখে আমি ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের খবর দিই। ”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:09 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় বর্জ্যের ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা খাদ্য গুদামের সামনে ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ।

স্থানীয় হাবিবুর রহমান বলেন, “সকাল ৬টার দিকে ময়লার স্তূপে আমি প্লাস্টিকের বোতল খুঁজছিলাম। সে সময় একটি বাজারের ব‌্যাগ পড়ে থাকতে দেখি। বাজারের ব‌্যাগটি খুলতেই দেখি লাল রঙের কাপড়ে মোড়ানো একটি বাচ্চা। এটি দেখে আমি ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের খবর দিই। ”

ঘটনাস্থলে থাকা নান্নু কাজী বলেন, “বাচ্চাটির গলা ও শরীরে ক্ষতের দাগ আছে। যে বা যারা বাচ্চাটি ফেলে গেছে পুলিশ যেন তাদের ধরে শাস্তি দেয়।”

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে নবজাতকটিকে সেখানে ফেলে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।