০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 11:12 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুর রহমান।

সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

উপ-পরিচালক বলেন, নিহত এক শিশুর বয়স ছিল আট মাস; তার বাড়ি সিলেট নগরীতে। অপর শিশুর বয়স ছিল ছয় মাস; তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। দুই শিশুর মধ্যে একজন সন্ধ্যা ৬টায় এবং আরেকজন সন্ধ্যা ৭টায় মারা যায়।

বুধবার হামের উপসর্গ নিয়ে সিলেটে বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছিল।