১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং থানা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 05:00 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে প্রাণ গেছে দুই শিশুর।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের এলাকায় এ ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানিয়েছেন।

মৃতরা হলেন- ওই এলাকার লিটন মিয়ার ছয় বছরের মেয়ে সাদিয়া আক্তার ও চার বছরের ছেলে জুবায়েল মিয়া।

স্থানীয়দের বরাতে ওসি শরীফ বলেন, “সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতায় তারা পানিতে পড়ে তলিয়ে যায়।

“তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”