খাগড়াছড়িতে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, “সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে ওই এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে মাটিরাঙ্গার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান।
নিহতরা হলেন: প্রীতিময় চাকমা (৪৬) ও আলোপন চাকমা (৪৭)।
ওসি জাকারিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহতরা স্থানীয় কোনো সংগঠনের কর্মী বলে ধারণা করা হচ্ছে।”
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য শান্তিময় ত্রিপুরা বলেন, “সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে ওই এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”