২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচন: পুনরায় মেয়র মানিক নির্বাচিত

তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।

শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচন: পুনরায় মেয়র মানিক নির্বাচিত

তৌহিদুর রহমান মানিক।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 07:26 PM

Updated : 09 Mar 2024, 07:26 PM

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।

শনিবার ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।

তৌহিদুর রহমান মানিক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবারের সাবেক মেয়র।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রাজ্জাকুর রহমান রাজু। রাজু হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬।

নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন প্রতীকে) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মণ্ডল (জগ প্রতীকে) ভোট পেয়েছেন ১৭২।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন। সেখানে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাকে কেন্দ্রের নির্দেশে ছেড়ে দেন। সে কারণে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন।