ব্রাহ্মণবাড়িয়ায় ২০ জনকে কামড় দেওয়া কুকুরকে পিটিয়ে মারল জনতা
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন৷ পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী।
আহতদের মধ্যে ১৩ জনের নামা জানা গেছে। তারা হলেন- আব্দুল বাসার (৭০), জামাল (৪৫), রবিউল্লাহ (৪০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), সাফিয়া (৩২), তারিফ (২০), তোফাজ্জল (১৭), তারিন (১৬), আশরাফুল (১২), বায়েজিদ (১১), তসিবা (৯) ও সালমান (৪)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকা থেকে হাঙমারা মসজিদ ও আশপাশ এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে থাকে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।
