১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেস ক্লাবে ‘গাহি সাম্যের গান’

“নজরুল কেবল একজন দ্রোহের কবিই নন, তিনি ছিলেন সাম্য ও মানবতার প্রতীক এবং প্রেমের কবিও।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 04:17 PM

Updated : 16 Sep 2026, 04:17 PM

নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদীতে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরে তিনি বলেন, কাজী নজরুল ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের বাতিঘর তথা বিদ্রোহী কবি। তার কবিতা ও গান আমাদের প্রতিটি সংগ্রাম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, নজরুল কেবল একজন দ্রোহের কবিই নন, তিনি ছিলেন সাম্য ও মানবতার প্রতীক এবং প্রেমের কবিও।

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. সফিউল্লাহ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা বাবু নিবারণ রায়, আব্দুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল সরকার, সাবেক সভাপতি হাবিবুর রহমান।

এ সময় প্রেস ক্লাবের সদস্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সব উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সাহিত্যিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।