১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারীতে ট্রেন চলাচল স্বাভাবিক

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 05:17 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সাড়ে পাঁচ ঘণ্টা বিঘ্নিত থাকার পর নীলফামারী চিলাহাটি-সৈয়দপুর থেকে ঢাকা ও খুলনা রুটের রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

নীলফামারী রেলস্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানান, ট্রেনটি রোববার বেলা ১টা ৪০ মিনিটের দিকে লাইনচ্যুত ‘খুলনা মেইল এক্সপ্রেস’ চলাচল পুনরায় শুরু হয়।

রোববার সকাল সোয়া ৮টার দিকে সদরের খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালে সংঘর্ষ হয়ে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন গিয়ে বেলা ১টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে।

এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নীলফামারী রেলস্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানিয়েছেন।