০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে রেললাইনের পাশে মরদেহ, স্থানীয়রা বলছেন ‘ভবঘুরে’

“নিহতের মথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

নরসিংদীতে রেললাইনের পাশে মরদেহ, স্থানীয়রা বলছেন ‘ভবঘুরে’
ফাইল ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 05:35 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে শহরের তরোয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানিয়েছেন।

নিহত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যাযনি।

রেলওয়ে পুলিশ বলছে, স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নেওয়া হয়।

নিহত ব্যক্তিকে গত দুই থেকে তিন মাস ধরে মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি দিনের বেশিরভাগ সময় ময়লার স্তূপ থেকে কাগজ, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করতেন এবং রাতে মাজারের আশপাশে ঘুমাতেন। এছাড়া ট্রেন চলাচলের সময় প্রায়ই তাকে রেললাইনের কাছে যেতে দেখা যেত।

তিনি আরও বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি রেললাইনের পাশে তার মরদেহ পড়ে রয়েছে।”

এসআই দিলীপ বলেন, “নিহতের মথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো এক ট্রেনের ধাক্কায় তার মৃত‍্যু হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।