২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুগ্ধ বহনকারী গাড়িতে অগ্নিসংযোগ

পুলিশ জানায়, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2023, 06:44 PM

Updated : 16 Nov 2023, 06:44 PM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে বগুড়ার সদর উপজেলায় দুগ্ধ বহনকারী একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ঘুনিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান। 

তিনি বলেন, ভোরের দিকে ওই এলাকায় দুগ্ধ বহনকারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। এ ছাড়া বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় দুটি ট্রাক ভাঙচুর করে তারা।

“এদিকে বগুড়া-নাটোর মহাসড়কের তিনমাথা, নওগাঁ-বগুড়া মহাসড়ক এবং বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে জামায়াতের নেতাকর্মী।”

তিনি আরও বলেন, জনজীবন স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার ।