সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, দুর্ভোগে পানিবন্দি মানুষ
সিরাজগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2021 04:19 PM BdST Updated: 04 Sep 2021 04:19 PM BdST
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার দুপুরে তা বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অভ্যন্তরীণ নদনদীর পানিও বাড়ছে।
এদিকে বন্যার পানিতে জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ, রাস্তাঘাট ও আবাদি জমি তলিয়ে গেছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে চৌহালী, কাজিপুর ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদীতীরের মানুষেরা। এসব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটও দেখা দিয়েছে।
কাজিপুর উপজেলার মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন ধরে পানির তীব্র চাপের কারণে মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় হয়ে সরিষাবাড়ি ও জামালপুর যাওয়ার সড়কের বেশ কিছু অংশ ভেঙে গেছে। এ সড়কের দুটি সেতু সম্পন্ন ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইতোমধ্যে পাঁচ উপজেলায় ক্ষতিগ্রস্থদের জন্য ৫ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানিয়েছেন।
তিনি বলেন, সাড়ে ৫’শত টন চাল ও নগদ আড়াই লাখ টাকা মজুদ রয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তালিকা করে বন্যার্তদের মাঝে তা দ্রুত বন্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
-
সরকার জানমালের নিরাপত্তায় ব্যর্থ: ডা. জাফরুল্লাহ
-
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
-
দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা, নিহত ২
-
১৭ মাস পর মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
-
মহেশপুর সীমান্তে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক
-
দুর্গাপূজা উপলক্ষে টুঙ্গিপাড়ায় নৌকা বাইচ
-
ফেনীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা
-
সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





