Published : 18 Oct 2019, 01:22 AM
বৃহস্পতিবার রাত ১০টায় কালনী গ্রামের পয়েন্টে এ ঘটনাটি ঘটে। নিহত মুতি মিয়া (৬০) ওই গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া জানান, কৃষক মুতি মিয়ার সাঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছিল একই গ্রামের নইম উল্ল্যাহর ছেলে ফুল মিয়া ও নুর মিয়ার।
“তার জের ধরে মুতি মিয়ার বাকপ্রতিবন্ধী এক ছেলেকে মারধর করে প্রতিপক্ষ। মুতি মিয়া তার কারণ জানতে ফুল মিয়ার কাছে গেলে তাকেও বেধড়ক মারপিট করা হয়।”
স্থানীয়রা মুতি মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রায় জানান, মুতি শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়না তদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু জানান, মুতি মিয়া ও ফুল মিয়া একই বংশের লোক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল।