২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রংপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 11:52 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন অর রশীদ জানান। 

নিহতরা হল ওই গ্রামের আলমগীর হোসেনের শাহজালাল (৭) এবং মনজু মিয়ার ছেলে নাইম (৬)।

লতিফপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালাল ও নাইম বাড়ির পাশে খোলা জায়গায় খেলছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়।

উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। 

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

বজ্রপাতে মারা যাওয়ার কারণেই ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মামুন অর রশীদ।