১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় অটো উল্টে নিহত ৪

নওগাঁর পোরশায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 03:48 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

রোববার দুপুরে উপজেলার কুসরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে উপজেলার কসনা গ্রামের আব্দুল সালাম (৫০), একই গ্রামের আশরাফুল ইসলাম (৪২) ও হীরা বেগমের (৬০) পরিচয় জানা গেছে।

আহতদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রফিকুল বলেন, উপজেলার সরাইগাছী থেকে অটোরিকশাটি কসনা যাচ্ছিল। পথে কুসরপাড়া এলাকায় পোরশাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।