২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 07:39 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন তালুকদার শরীয়তপুর জেলা জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

ওসি জানান, গত ২১ মার্চ আধিপত্য বিস্তার নিয়ে নশাসন ইউনিয়নে ইউনিয়নের কাজিকান্দি গ্রামের বাশার চোকদার নামের এক ব্যক্তির উপর হাতবোমা হামলা হয়। এ ঘটনায় বাশার মারাত্মাক আহত হয়।

ঘটনার পরদিন বাশারের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে দেলোয়ার হোসেন তালুকদারকে ১ নম্বর আসামি করে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

গোপন খবরে দেলোয়ারকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।