১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি বাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১২জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 10:52 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কামারপাড়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাব হোসেন।

নিহত মহানন্দা বাসচালক মারুফ হোসেন (৩৫) ছাড়া হতাতদের নাম জানা যায়নি। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারুফ উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে।

পরিদর্শক আলতাব বলেন, সকালে ঢাকা থেকে চাপাইনবাগঞ্জ যাওয়ার পথে একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মহানন্দা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন এবং সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।