১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এলেঙ্গা পৌরসভা নির্বাচন ২৯ মার্চ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচন আগমী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 05:57 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা তাজুল ইসলাম সোমবার দুপুরে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে মেয়র, নয়টি ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।

তফসিল অনুসারে ১ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন; ৪ ও ৫ মার্চ যাচাই-বাছাই এবং ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বলে জানান রিটানিং কর্মকর্তা তাজুল ইসলাম।

২০১১ সালে এলেঙ্গাকে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত করা হয়। ২০১৩ সালে প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা শাফী খান।